PRIVACY POLICY

প্রাইভেসি পলিসি

কার্যকর হওয়ার তারিখ: ২৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ সংস্করণ: ২৪ আগস্ট, ২০২৬

স্কিলশপাড় আপনার গোপনীয়তাকে সম্মান করে এবং আমাদের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, কোর্স ও সেবাসমূহের মাধ্যমে সংগৃহীত ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রাইভেসি পলিসিতে আমরা কী কী তথ্য সংগ্রহ করি, কেন করি এবং তা কীভাবে সুরক্ষিত রাখি তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।

সংগৃহীত তথ্যাবলী

স্কিলশপাড় প্ল্যাটফর্ম ব্যবহারের ধরনের ওপর ভিত্তি করে আমরা নিম্নলিখিত তথ্যাবলী সংগ্রহ করতে পারি:

অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য
  • সম্পূর্ণ নাম
  • ইমেইল ঠিকানা
  • মোবাইল নম্বর
  • ইউজারনেম
  • পাসওয়ার্ড বা অথেনটিকেশন তথ্য
কোর্স ও অগ্রগতি তথ্য
  • এনরোল করা কোর্সসমূহ
  • কোর্সের অগ্রগতি ও ভিডিও ওয়াচ হিস্ট্রি
  • কুইজ ও অ্যাসেসমেন্টের ফলাফল
  • অর্জিত সার্টিফিকেটের তথ্য
পেমেন্ট তথ্য

পেমেন্ট লেনদেনসমূহ বিশ্বস্ত অননুমোদিত থার্ড-পার্টি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়। স্কিলশপাড় সরাসরি কোনো ডেবিট/ক্রেডিট কার্ডের পিন বা পূর্ণ গোপন তথ্য সংরক্ষণ করে না।

কারিগরি তথ্য (Technical Data)
  • আইপি (IP) ঠিকানা
  • ব্রাউজারের ধরণ ও ভার্সন
  • ডিভাইস ও অপারেটিং সিস্টেমের তথ্য
  • লগইন ও ওয়েবসাইট ব্যবহারের সেশন তথ্য

তথ্যের ব্যবহার

আমরা সংগৃহীত তথ্য নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করতে পারি:

অ্যাকাউন্ট তৈরি ও পরিচালনা করা
কোর্সের উপাদানসমূহ সঠিকভাবে পৌঁছানো
কোর্স ক্রয় লেনদেন সম্পন্ন করা
শিক্ষার্থী সহায়তা (Customer Support) প্রদান
ভেরিফায়েবল সার্টিফিকেট ইস্যু করা
শিক্ষার্থীদের জরুরি আপডেট জানানো
প্ল্যাটফর্ম ও কোর্সের মান উন্নয়ন করা
প্রতারণা ও অননুমোদিত ব্যবহার রোধ করা
সিস্টেমের নিরাপত্তা ও এক্সেস বজায় রাখা
প্রযোজ্য আইনগত বাধ্যবাধকতা পালন করা

যোগাযোগ ও নোটিফিকেশন

আমরা প্ল্যাটফর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাঠাতে পারি, যেমন:

  • অ্যাকাউন্ট নিবন্ধনের কনফার্মেশন
  • কোর্স ক্রয় ও পেমেন্টের রসিদ
  • নতুন লেকচার ও কন্টেন্ট আপডেট
  • সিকিউরিটি অ্যালার্ট ও পাসওয়ার্ড রিসেট লিংক
প্রমেশনাল ইমেইলের ক্ষেত্রে আনসাবস্ক্রাইব (Unsubscribe) করার সুবিধা থাকবে।

তথ্য শেয়ারিং (Third-Party Sharing)

প্ল্যাটফর্ম সচল রাখার স্বার্থে আমরা কেবল অত্যন্ত জরুরি বিশ্বস্ত সার্ভিস প্রোভাইডারদের সাথে সীমিত তথ্য শেয়ার করতে পারি:

পেমেন্ট প্রোভাইডার
ক্লাউড ও হোস্টিং প্রোভাইডার
ইমেইল ও এসএিমএস গেটওয়ে
এনালাইটিক্স প্রোভাইডার
সাপোর্ট সার্ভিস প্রোভাইডার
সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার
স্কিলশপাড় বাণিজ্যিকভাবে কোনো ব্যবহারকারীর তথ্য বিক্রি করে না।

তথ্য নিরাপত্তা (Data Security)

আমরা এনক্রিপশন ও আধুনিক কারিগরি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

তবে ইন্টারনেটে কোনো প্রক্রিয়াই ১০০% ঝুঁকিমুক্ত নয়, তাই ব্যবহারকারীকেও পাসওয়ার্ড গোপনে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

তথ্য সংরক্ষণ (Data Retention)

অ্যাকাউন্ট সচল থাকা পর্যন্ত এবং কোর্স এক্সেস, সার্টিফিকেট ভেরিফিকেশন ও আইনগত অডিট মেটানোর জন্য যতটুকু প্রয়োজন, আমরা ততদিন তথ্য সংরক্ষণ করি।

কুকিজ নীতি (Cookies)

লগইন সেশন ধরে রাখা, ব্যবহারকারীর পছন্দ মনে রাখা এবং প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে স্কিলশপাড় কুকিজ প্রযুক্তি ব্যবহার করে।

ব্যবহারকারী চাইলে নিজ ব্রাউজার সেটিং থেকে কুকিজ ডিসেবল করতে পারেন, তবে এতে কিছু ফিচারের কাজ ব্যাহত হতে পারে।

ব্যবহারকারীর অধিকার

আইন অনুযায়ী ব্যবহারকারীরা তাদের তথ্য দেখতে, সংশোধন করতে বা অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন। এ বিষয়ে অনুসন্ধানের জন্য আমাদের ইমেইলে যোগাযোগ করা যাবে।

শিশুদের প্রাইভেসী

স্কিলশপাড় অনূর্ধ্ব নির্দিষ্ট বয়সের শিশুদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে না। অপ্রাপ্তবয়স্কদের ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি প্রযোজ্য।

১০

থার্ড-পার্টি ওয়েবসাইট

আমাদের সাইটে এক্সটার্নাল লিংক থাকতে পারে। অন্য কোনো ওয়েবসাইটের নিজস্ব প্রাইভেসি নীতির জন্য স্কিলশপাড় দায়ী থাকবে না।

১১

নীতিমালা পরিবর্তন

আমরা সময়ে সময়ে এই প্রাইভেসি পলিসি পরিবর্তন বা পরিমার্জন করতে পারি। হালনাগাদকৃত ভার্সন এই পাতায় প্রকাশ করার সাথে সাথেই কার্যকর হবে।

১২

যোগাযোগ করুন

প্রাইভেসি পলিসি বা ব্যক্তিগত তথ্য সম্পর্কিত যেকোনো বিষয়ে যোগাযোগের জন্য:

স্কিলশপাড় (SkillShoper)
ফোন: 01843-206681
ঠিকানা: ৩/১, ব্লক এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ