PAYMENT & ACCESS POLICY

কোর্স এক্সেস ও পেমেন্ট পলিসি

কার্যকর হওয়ার তারিখ: ২৪ আগস্ট, ২০২৬
অনুমোদিত শিক্ষার্থী এক্সেস

এই নীতিমালাটি স্কিলশপাড় প্ল্যাটফর্মে কোর্স ক্রয়, এক্সেস অধিকার, ডিভাইস ব্যবহারের নিয়ম, ডাউনলোডযোগ্য সামগ্রী, অ্যাকাউন্ট নিরাপত্তা এবং পেমেন্ট সংক্রান্ত শর্তাবলী পরিচালনা করে।

ব্যক্তিগত এক্সেস অধিকার

কোর্সের এক্সেস কেবল সেই নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রযোজ্য যিনি কোর্সটি ক্রয় করেছেন বা নিবন্ধিত হয়েছেন। স্কিলশপাড়ের লিখিত অনুমতি ছাড়া অ্যাকাউন্ট শেয়ারিং, পাসওয়ার্ড শেয়ার বা গ্রুপ এক্সেস সম্পূর্ণ নিষিদ্ধ।

এক্সেস এর সময়সীমা

প্রতিটি কোর্সের এক্সেস সময়সীমা কোর্সের বিস্তারিত পেজে বা ক্রয়ের রসিদে উল্লেখ থাকে। লাইফটাইম এক্সেস উল্লেখ না থাকলে নির্ধারিত মেয়াদ পর্যন্তই কোর্সের এক্সেস কার্যকর থাকবে।

একাধিক ডিভাইস ও সেশন নিয়ন্ত্রণ

শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত স্মার্টফোন, ল্যাপটপ, ডেক্সটপ বা ট্যাবলেট থেকে এক্সেস করতে পারবেন।

তবে অ্যাকাউন্টের অপব্যবহার ও বাণিজ্যিক সেশন শেয়ারিং রোধে স্কিলশপাড়ের অটোমেটেড সিস্টেম অস্বাভাবিক বা সমসাময়িক অতিরিক্ত সেশন লক্ষ্য করলে এক্সেস সাময়িকভাবে ফ্ল্যাগ করতে পারে।

ভিডিও কন্টেন্ট ব্যবহারের সীমাবদ্ধতা

কোর্স ভিডিওসমূহ কেবল স্কিলশপাড় পোর্টালের ভেতরে ব্যক্তিগত শিক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত। ব্যবহারকারীদের জন্য নিচে উল্লেখিত কাজসমূহ নিষিদ্ধ:

কপি করা
রেকর্ড করা
অন্যত্র শেয়ার করা
পুনরায় বিক্রি করা
ইউটিউব/ফেসবুকে আপলোড
পাবলিক স্ট্রিমিং
পাসওয়ার্ড শেয়ার
DRM বাইপাস করা

কোর্স স্টাডি মেটেরিয়ালস

কোর্সের সাথে প্রদত্ত যেকোনো ডাউনলোডযোগ্য পিডিএফ, ল্যাব ম্যানুয়াল বা কোড টেমপ্লেট কেবল ব্যক্তিগত পড়াশোনার জন্য ব্যবহার করা যাবে। এগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে পুনরায় প্রকাশ বা শেয়ার করা সম্পূর্ণ নিষেধ।

অ্যাকাউন্ট শেয়ারিং ও নিরাপত্তা

কঠোর অ্যাকাউন্ট সুরক্ষা বিধি:

অ্যাকাউন্টের ইউজারনেম বা পাসওয়ার্ড অন্য কারও সাথে শেয়ার করা যাবে না। সিকিউরিটি অ্যালগরিদমে একাধিক ব্যক্তির অননুমোদিত ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে স্কিলশপাড় বিনা নোটিশে অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করতে পারে।

কারিগরি সহায়তা

পেমেন্ট বা এক্সেস সংক্রান্ত যেকোনো কারিগরি জটিলতায় শিক্ষার্থীরা নিবন্ধিত ইমেইল ও পেমেন্ট রসিদ উল্লেখ করে দ্রুত সাপোর্ট টিমের সাহায্য গ্রহণ করতে পারেন।

এক্সেস বাতিলের কারণ ও যোগাযোগ

নিম্নলিখিত কারণে যেকোনো কোর্সের এক্সেস বাতিল বা স্থগিত করা হতে পারে:

পেমেন্ট জালিয়াতি বা অননুমোদিত চার্জব্যাক
অননুমোদিত অ্যাকাউন্ট শেয়ারিং
কপিরাইট ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি লঙ্ঘন
ভিডিও বা স্টাডি উপাদান বাণিজ্যিক শেয়ার করা
সাইবার সিকিউরিটি শিক্ষার অপব্যবহার বা ক্ষতিকর হামলা
প্ল্যাটফর্মের শর্তাবলী ও নিয়মাবলী লঙ্ঘন
স্কিলশপাড় পেমেন্ট হেল্পডেস্ক (SkillShoper Payment Helpdesk)
ইমেইল: support@skillshoper.com
ফোন: 01843-206681
ঠিকানা: ৩/১, ব্লক এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ