INTELLECTUAL PROPERTY POLICY

কপিরাইট ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি পলিসি

কার্যকর হওয়ার তারিখ: ২৪ আগস্ট, ২০২৬
সুরক্ষিত কন্টেন্ট ও স্বত্বাধিকার

স্কিলশপাড় কর্তৃক প্রকাশিত সমস্ত মূল কন্টেন্ট—কোর্স ভিডিও, লিখিত সামগ্রী, গ্রাফিক্স, লোগো, ওয়েবসাইট কন্টেন্ট, কুইজ, প্রেজেন্টেশন এবং শিক্ষা উপকরণ প্রচলিত বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত।

মালিকানা অধিকার

অন্যথায় স্পষ্টভাবে উল্লেখ না থাকলে, স্কিলশপাড় বা তার অনুমোদিত লাইসেন্সদাতা প্রতিষ্ঠানের সমস্ত মূল কন্টেন্ট, সফটওয়্যার আর্কিটেকচার, ব্র্যান্ডিং এলিমেন্টস এবং শিক্ষণ উপকরণের আন্তর্জাতিক স্বত্বাধিকার রয়েছে।

কোর্স লাইসেন্স

কোর্স ক্রয়ের মাধ্যমে শিক্ষার্থী কেবল ব্যক্তিগত শিক্ষার উদ্দেশ্যে অ-হস্তান্তরযোগ্য ও সীমিত এক্সেস লাইসেন্স পান। এর মাধ্যমে কোর্সের ভিডিও বা কন্টেন্টের বাণিজ্যিক মালিকানা অর্জিত হয় না।

নিষিদ্ধ ব্যবহার

ব্যবহারকারীদের জন্য নিচে উল্লেখিত বেআইনি কাজসমূহ কঠোরভাবে নিষিদ্ধ:

কোর্স ভিডিও বা অডিও স্টিম কপি করা
সুরক্ষিত কন্টেন্ট স্ক্রিন রেকর্ড বা ক্যাপচার করা
অনিবন্ধিত ব্যক্তিদের মাঝে কন্টেন্ট শেয়ার বা বিতরণ
কোর্স এক্সেস বিক্রি, ভাড়া বা বাণিজ্যিক লাইসেন্স দেওয়া
ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম, গুগল ড্রাইভে আপলোড করা
অননুমোদিত ব্যবহারের জন্য পাসওয়ার্ড শেয়ার করা
কোর্সের গুরুত্বপূর্ণ অংশ হুবহু নকল বা রিপ্রোডিউস করা
ওয়াটারমার্ক বা কপিরাইট নোটিশ অপসারণ করা
পূর্বানুমতি ছাড়া স্কিলশপাড় লোগো বা ব্র্যান্ড ব্যবহার

ব্যবহারকারীর নিজস্ব কন্টেন্ট

ব্যবহারকারী কোনো কমেন্ট, রিভিউ বা প্রশ্ন জমা দিলে তা যেন অন্য কারো বুদ্ধিবৃত্তিক সম্পত্তি লঙ্ঘন না করে সে বিষয়ে নিশ্চিত থাকতে হবে। কোনো প্রকার কপি করা বা বেআইনি কন্টেন্ট আপলোড করা নিষিদ্ধ।

কপিরাইট অভিযোগ দায়ের

যদি আপনার মনে হয় স্কিলশপাড়ের কোনো উপাদান আপনার স্বত্বাধিকার হরণ করেছে, তবে যথাযথ প্রমাণাদিসহ নিচের তথ্যসমূহ আমাদের ইমেইলে প্রেরণ করুন:

মূল কন্টেন্টের সংক্ষিপ্ত বিবরণ ও প্রমাণ
যে কন্টেন্টের বিরুদ্ধে অভিযোগ তার লিংক / ইউআরএল
আপনার পূর্ণ যোগাযোগের ঠিকানা (নাম, ফোন, ইমেইল)
কপিরাইট লঙ্ঘনের স্পষ্ট ব্যাখ্যা
অফিসিয়াল স্বত্বাধিকার ডকুমেন্টের কপি

আইনগত পদক্ষেপ ও যোগাযোগ

স্কিলশপাড় নিয়মিত অনলাইন কন্টেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল তদারকি করে। কন্টেন্ট পাইরেসি বা অননুমোদিত শেয়ারিং পাওয়া গেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিলসহ কপিরাইট আইনে মামলা দায়ের করা হবে।

স্কিলশপাড় লিগ্যাল ও কপিরাইট ডিপার্টমেন্ট (SkillShoper Legal Dept)
ফোন: 01843-206681
ঠিকানা: ৩/১, ব্লক এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ