সাইবার স্পেসের সুরক্ষায়,
আগামীর দক্ষ যোদ্ধা
SkillShoper — প্র্যাকটিক্যাল ল্যাব, হ্যান্ডস-অন এথিক্যাল হ্যাকিং ও ডিফেন্সিভ সিকিউরিটির মাধ্যমে দেশের ভবিষ্যৎ সাইবার সিকিউরিটি প্রফেশনাল, ইনফরমেশন সিকিউরিটি অডিটর ও বাগ বাউন্টি হান্টার গড়ে তোলার অগ্রগামী এডটেক প্রতিষ্ঠান।
কক্সবাজারে অনুষ্ঠিত স্কিলশপার সাইবার সামিট ও টেক টিম মিটআপ
শুরুর গল্প
SkillShoper-এর যাত্রা শুরু হয় ২০২২ সালে। সে সময় ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার জিসা ইসলাম প্রতিষ্ঠানটির সিইও লিয়াকত হোসাইনের কাছে একটি আধুনিক অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব উপস্থাপন করেন। তথ্যপ্রযুক্তিনির্ভর ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি প্ল্যাটফর্মটির লক্ষ্য, সম্ভাবনা এবং বাস্তবায়ন পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
পরিকল্পনাটি পর্যালোচনা করার পর লিয়াকত হোসাইন নতুন অনলাইন প্ল্যাটফর্মটি তৈরির অনুমোদন দেন। এরপর শুরু হয় প্ল্যাটফর্মের জন্য একটি স্বতন্ত্র ও অর্থবহ নাম নির্বাচনের প্রক্রিয়া। প্রায় এক হাজার সম্ভাব্য নাম বিশ্লেষণ করে জিসা ইসলাম “SkillShoper” নামটি নির্বাচন করেন এবং প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করেন।
সেই রোডম্যাপ অনুসারে SkillShoper একটি অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। বিভিন্ন বিষয়ের অনলাইন কোর্সের পাশাপাশি শিক্ষার্থী ও পেশাজীবীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য সফট স্কিলভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমও চালু করা হয়।
সময়ের সঙ্গে SkillShoper তার কার্যক্রম আরও সম্প্রসারিত করেছে। বর্তমানে আমরা পলিটেকনিক শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, কর্পোরেট প্রশিক্ষণ, ব্যক্তিগত প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ও শিল্পখাতের সঙ্গে সংযোগ, AI, সাইবার নিরাপত্তা, সার্ভার ও আইটি অবকাঠামো, ক্লাউড কম্পিউটিং, ডেভঅপস এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও শিল্পখাতের সঙ্গে সহযোগিতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে SkillShoper শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ব্যবহারিক, শিল্পখাতভিত্তিক ও কর্মজীবনমুখী শিক্ষার সুযোগ তৈরি করছে। প্রশিক্ষণ, প্রযুক্তি ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নে SkillShoper ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
SkillShoper-এর পরবর্তী বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সিইও লিয়াকত হোসাইন প্রজেক্ট-সংশ্লিষ্ট আনিসুর রহমানকে বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য আরও বিশেষায়িত একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের পরিকল্পনা তৈরির দায়িত্ব দেন। বাজারের চাহিদা, ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ এবং দেশের দক্ষ জনবলের প্রয়োজন বিশ্লেষণ করে আনিসুর রহমান সাইবার সিকিউরিটিকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করেন।
আমাদের মূল ভিত্তি
যে মূল নীতি ও মূল্যবোধ আমাদের প্রতিটি কারিকুলাম, ইনস্ট্রাক্টর এবং শিক্ষার্থীদের পরিচালিত করে
নিজের পথ নিজেই তৈরি করুন
নিজের পথ নিজেই তৈরি করুন এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুন।
শিখুন, বিকশিত হন এবং সফল হন
শিখুন, নিজেদের মানসিক ও পেশাগত দক্ষতায় বিকশিত হন এবং সফলতার শিখরে পৌঁছান।
কৌতূহলী থাকুন, এগিয়ে যান
কৌতূহলী মনোভাব বজায় রাখুন, নিত্যনতুন বিষয় আয়ত্ত করে প্রতিনিয়ত এগিয়ে যান।
নিজের সম্ভাবনা আবিষ্কার করুন
নিজের মধ্যকার সুপ্ত সম্ভাবনাকে আবিষ্কার করুন এবং নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।
জ্ঞানকে সম্ভাবনায় রূপান্তর করুন
অর্জিত জ্ঞানকে বাস্তব কাজের অভিজ্ঞতা এবং সফলতার সুযোগে রূপান্তর করুন।
প্রতিটি পদক্ষেপ দক্ষতায় রূপ নেয়
প্রতিটি শেখার পদক্ষেপ আপনার দক্ষতাকে আরও সুদৃঢ় ও পরিপূর্ণ করে তোলে।
আমাদের ভিশন
জাতীয় জিডিপিতে অন্তত ৫০ কোটি ডলারের অবদান রাখার লক্ষ্যে সক্ষমতা ও রিসোর্স তৈরি করা, বহুমুখী ব্যবসায়িক পোর্টফোলিও সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের সেরা মান প্রদান করা এবং অন্যতম শীর্ষ দায়িত্বশীল প্রতিষ্ঠান ও পছন্দের কর্মক্ষেত্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা।
আমাদের মিশন
ব্যবসায়িক জগতের প্রতিটি পরিবর্তন দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের জন্য সর্বোত্তম অবকাঠামো নিশ্চিত করা, সঠিক মানুষ ও কার্যকর প্রক্রিয়ার সমন্বয়ে একটি টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলা, সর্বাধুনিক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে কার্যক্রমে ধারাবাহিক উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ, প্রযুক্তি ও অটোমেশনের সমন্বয়ে সার্বিক সক্ষমতা বৃদ্ধি করা।

এস এম এমদাদুল হক
ডিরেক্টর, ব্যাবিলন গ্রুপ
অনুপ্রেরণা
প্রতিটি অর্থবহ ও সফল যাত্রার সূচনা হয় একটি অনুপ্রেরণা থেকে। SkillShoper-এর জন্য সেই মহান অনুপ্রেরণা হলেন জনাব এস. এম. এমদাদুল ইসলাম।
তাঁর দীর্ঘ নেতৃত্বযাত্রায় তিনি সবসময় বিশ্বাস করেছেন যে, একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো তার মানুষ। তিনি নেতৃত্ব বিকাশে নিজেকে নিবেদিত করেছেন—কেবল দল পরিচালনার মাধ্যমে নয়, বরং আত্মসচেতনতা, নিরবচ্ছিন্ন শিক্ষা, সূক্ষ্ম চিন্তাভাবনা এবং ব্যক্তিগত উৎকর্ষ অর্জনে উৎসাহিত করার মাধ্যমে।
ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তাঁর প্রজ্ঞা, বিনয় ও আজীবন অঙ্গীকার SkillShoper-এর লক্ষ্য ও ভিশনকে অনুপ্রাণিত করেছে। তিনি দেখিয়েছেন যে প্রকৃত নেতৃত্ব ক্ষমতার দ্বারা পরিমাপ করা যায় না, বরং অন্যকে বিকশিত হতে অনুপ্রাণিত করা, সততার সাথে নেতৃত্ব দেওয়া এবং স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলার সামর্থ্যেই তার সার্থকতা।
সেই মহান ভিশনে অবদান রাখার লক্ষ্যেই SkillShoper গড়ে তোলা হয়েছে—যাতে প্রতিটি শিক্ষার্থী ও প্রফেশনাল নিজেদের সম্ভাবনাকে বিকশিত করতে পারে এবং প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে পারে। এই প্ল্যাটফর্ম যদি একজন মানুষকেও চিন্তাশীল দক্ষ নেতা হতে অনুপ্রাণিত করে, তবেই এর সৃষ্টির সার্থকতা পূর্ণ হবে।
এক্সিকিউটিভ টিম
দিকনির্দেশনা, কারিগরি ব্যবস্থাপনা ও নিবেদিতপ্রাণ প্রযুক্তিবিদদের সমন্বয়ে গড়ে ওঠা আমাদের টিম
“বাংলাদেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক সাইবার নিরাপত্তায় নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে উদ্ভাবন ও উৎকর্ষতায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
লিয়াকত হোসেন
সিইও — ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড
ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের দূরদর্শী নেতৃত্বে SkillShoper গড়ে উঠেছে আধুনিক ও আন্তর্জাতিক মানের সাইবার সিকিউরিটি এডটেক ইকোসিস্টেম হিসেবে।

আনিসুর রহমান
ম্যানেজার
সাইবার সিকিউরিটি কোর্সের মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড লাইভ ল্যাব ডেলিভারি ও শিক্ষার্থী সাপোর্ট পরিচালনার দায়িত্বে নিয়োজিত।

মোঃ নিনাদ হোসেন
টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার
SkillShoper প্ল্যাটফর্মের টেকনিক্যাল প্রজেক্ট প্ল্যানিং, ক্রস-ফাংশনাল স্প্রিন্ট ম্যানেজমেন্ট এবং নিরবচ্ছিন্ন প্রোডাক্ট ডেলিভারিতে নিয়োজিত।
.jpeg&w=3840&q=75)
মোঃ নাঈম সাগর
লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার
হাই-স্কেল ফুল-স্ট্যাক সিস্টেম আর্কিটেকচার, সিকিউর কোর এপিআই এবং টেকনিক্যাল টিম ও প্রজেক্ট লিডারশিপে নিয়োজিত।

সাইফ আহমেদ
জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
ফুল-স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ব্যাকএন্ড এপিআই ইন্টিগ্রেশন এবং ক্লাউড প্ল্যাটফর্মের ফিচার তৈরিতে নিয়োজিত।

সামিরা আহমেদ
জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
আধুনিক ফ্রন্টএন্ড আর্কিটেকচার, ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস ও ফুল-স্ট্যাক ফিচার ডেভেলপমেন্টে নিয়োজিত।

আল-আমিন খান
কোঅর্ডিনেটর
প্রোগ্রাম অপারেশনস ও প্রশিক্ষণ সমন্বয়, লার্নার এনগেজমেন্ট এবং সার্বিক একাডেমি কার্যক্রমে সমন্বয়কের দায়িত্বে নিয়োজিত।
